কুমিল্লার মেয়র-কাউন্সিলরদের শপথ ৫ জুলাই 

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১৬:০৯আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৬:০৯

আগামী মঙ্গলবার (৫ জুলাই) কুমিল্লা সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেবেন তারা। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী শফিকুল ইসলাম। 

তিনি বলেন, মঙ্গলবার ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথগ্রহণ হবে। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১ এর উপসচিব শামসুল ইসলাম আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শপথ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে আয়োজনে রবিবার (৩ জুলাই) বিকাল ৩টায় সচিব, স্থানীয় সরকার বিভাগের সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে সংযুক্ত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

 

/টিটি/
সম্পর্কিত
কুসিকস্বপদে বহাল চান বিএনপি ও জামায়াতপন্থি কাউন্সিলররা
ঘুরেফিরে এক জেলায় ১৬ বছর সরকারি কর্মকর্তা
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান