রাঙামাটিতে পাড়াকর্মীকে কুপিয়ে হত্যা

রাঙামাটি প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১৭:৩৩আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৭:৩৪

রাঙামাটির লংগদুতে ইউনিসেফ পরিচালিত প্রকল্পের পাড়াকর্মী ফেন্সি চাকমার (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার আটারকছাড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ উল্টাছড়ি গ্রামের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লংগদু থানার ওসি মো. আরিফুল আমিন বলেন, ‘স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তার গলায় ও মুখে ধারালো দা বা ছুরির কোপের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে। তদন্তের পর পুরো বিষয়টি পরিষ্কার হবে।’

ফেন্সি চাকমার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত পার্বত্য চট্টগ্রাম অঞ্চল টেকসই সামাজিক সেবাপ্রদান প্রকল্পের দক্ষিণ উল্টাছড়ির পাড়াকর্মী।

লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার চাকমা (মিত্র) বলেন, ‘স্থানীয়ভাবে যতটুকু জেনেছি শুক্রবার রাতে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে। দীর্ঘদিন স্বামীর সঙ্গে তার যোগাযোগ নেই। পরিবারের বাকি লোকজন রাঙামাটি সদরে থাকেন।’

পার্বত্য চট্টগ্রাম অঞ্চল টেকসই সামাজিক সেবাদান প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ এয়াছিনুল হক বলেন, ‘আমরা ঘটনা শুনেছি এবং ঊর্ধ্বতনদের জানিয়েছি। ফেন্সি চাকমা রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা এলাকার মেয়ে হলেও বিয়ের সূত্রে তিনি লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের উল্টাছড়ি এলাকায় বসবাস করতেন এবং ওই এলাকার পাড়াকর্মী হিসেবে কাজ করতেন।’

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম