কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, ২ নিরাপত্তাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুলাই ২০২২, ১৬:১৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৬:১৬

চট্টগ্রামে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টায় নগরীর রেলওয়ে থানার পাশে রেলওয়ে শ্রমিক লীগ অফিসের সামনে টিকিট বিক্রির সময় তাদের আটক করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো- পূর্বাঞ্চল আরএনবি’র জেনারেল শাখার হাবিলদার রবিউল হোসেন (৩৯) ও জেনারেল শাখার সিপাহী ইমরান হোসেন (২৭)। এ সময় তাদের কাছ থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ৯টি টিকিট এবং টিকিট বিক্রির ১০ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূঞা বাংলা ট্রিবিউনকে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই স্থানে বেশি দামে টিকিট বিক্রয় করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ কথা স্বীকার করেছে। তাদেরকে রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।  

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী