ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকার হিসাব নিয়ে বিবাদে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ০৪:২৪আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৪:২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ রসুলপুর গ্রামের বাসিন্দা ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার মেয়ে জামাই।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, রাতে এশার নামাজ শেষে মসজিদের টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সভাপতি ওমেদ আলী ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার সঙ্গে গ্রামের অন্য মুসল্লিদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মসজিদ কমিটির নেতাদের সঙ্গে মারামারিতে জড়ান মুসল্লিরা। এতে গুরুতর আহত হয় আব্দুর রশিদ। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম