রোহিঙ্গা ক্যাম্পের আকাশে বাজপাখি-চিল ও প্রজাপতি 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
১২ জুলাই ২০২২, ০০:২৫আপডেট : ১২ জুলাই ২০২২, ০০:২৫

সবুজ পাহাড়ের পাদদেশে শরণার্থী শিবিরের নীল আকাশ ছিল বাজপাখি, চিল, প্রজাপতি, হুতুম পেঁচা ও বাঘসহ বিভিন্ন প্রাণীর দখলে। সেই দৃশ্য শিশু-কিশোরসহ প্রাণভরে উপভোগ করেছেন ক্যাম্পের বাসিন্দারা।  তবে আকাশে ওড়া বাঘসহ অন্য পশু ও পাখি কিন্ত সত্যিকারের প্রাণী নয়, প্রাণীর আদলে তৈরি ঘুড়ি৷ 

রবিবার (১০ জুলাই) উখিয়া ঘোনারপাড়া ক্যাম্পে ঈদুল আজহার খুশি রোহিঙ্গাদের মাঝে ছড়িয়ে দিতে ঘুড়ি উৎসব আয়োজন করেন ৮ এপিবিএন পুলিশ। ‘কাইটস রাইজ হাইয়েস্ট এগেইনসড দ্য উইন্ড’, অর্থাৎ ‘বাতাসের বিরুদ্ধে উচ্চতায় ঘুড়ি’ এই  প্রতিপাদ্য নিয়ে এ উৎসবটি উদ্বোধন করেন ৮ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, এএসপি খন্দকার আশফাকুজ্জামান ও মো. কামরান হোসেন প্রমুখ।  

সরেজমিনে দেখা যায়, প্রজাপতি ঘুড়ি ওড়াচ্ছিলেন রোহিঙ্গা শিশু নুর কামাল ৷ একটু পরে তার ঘুড়ির সঙ্গে একটি বাজপাখি ঘুড়ির রশি-কাটাকাটি শুরু হয়৷ একপর্যায়ে ‘প্রজাপতির’ কাছে পরাজয় হয় ‘বাজপাখির’৷  ক্যাম্পের মাঠে এই দৃশ্য উপভোগ করেন রোহিঙ্গারা৷ 

 রোহিঙ্গা নেতা মো. আমিন বলেন, ঈদ উপলক্ষে ক্যাম্পে ঘুড়ি উৎসব এপিবিএনের একটি ভালো উদ্যোগ। এর ফলে রোহিঙ্গা শিশুদের ঈদের খুশি দ্বিগুণ হয়েছে।  

এ বিষয়ে ৮ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খান বলেন, ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে ও রোহিঙ্গাদের মধ্যে খুশি ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়। ঘুড়ি উৎসবে শতাধিক রোহিঙ্গা শিশু অংশ নেয় বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি