‘প্রত্যেক নাগরিক ও গ্রামকে স্মার্ট করে গড়ে তোলা হবে’

কক্সবাজার প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ১৮:৪৯আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৮:৪৯

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যেক নাগরিক ও গ্রামকে স্মার্ট করে গড়ে তোলা হবে। ২০৪১ সালের মধ্যে দেশকে উদ্ভাবনী, সাশ্রয়ী ও উন্নত স্মার্ট দেশে পরিণত করা হবে।

কক্সবাজারের উখিয়ায় একসেস টু ইনফরমেশন (এটুআই) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে উখিয়ার রত্নাপালং ইউনিয়নে ডিজিটাল তুলাতুলি ভিলেজ কাম অ্যাগ্রিগেশন সেন্টার পরিদর্শন করেন তিনি।

সভায় জানানো হয়, এফএও’র ডিজিটাল ভিলেজ উদ্যোগ কৃষক, গ্রামীণ জনগোষ্ঠী এবং সম্প্রদায়ের মধ্যে তথ্য বিনিময় এবং জ্ঞান আদান-প্রদানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। সেইসঙ্গে এটিকে ডিজিটালাইজেশনের মাধ্যমে তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি কৃষির আধুনিকীকরণ এবং আয় বৃদ্ধির জন্য এটি সবার কাজে আসবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের কান্ট্রি ডিরেক্টর এসনোভ বাকনোদুর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আশীষ রঞ্জন নাথ,  আইসিটি ডিভিশন এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, রেজওয়ানুল হক জামি, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা।

প্রসঙ্গত, প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্য অনলাইনে সঠিক সময়ে এবং ন্যায্যমূল্যে বাজারজাতকরণে ডিজিটাল ভিলেজ কাম অ্যাগ্রিগেশন সেন্টার স্থাপন করছে সরকার।

/এএম/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী