রিকশা থেকে নামিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুলাই ২০২২, ২০:৫২আপডেট : ১৯ জুলাই ২০২২, ২১:০৮

চট্টগ্রামে এক তরুণীকে (২৬) রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে খুলশী থানাধীন জিইসি বাটা গলির পাশে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার (১৯ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো, ফারুক হোসেন, আব্দুর রহমান, আরিফ, সাইফুল ইসলাম প্রকাশ শান্ত, আব্দুল খালেক ও মোহাম্মদ হোসেন। গ্রেফতার ফারুক, রহমান ও আরিফ নগরীর খুলশী থানাধীন জিইসি মোড় এলাকার বাসিন্দা। সাইফুল ডবলমুরিং ধামুয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। খালেক পাঁচলাইশ থানা এলাকার নিজাম রোড এলাকার বাসিন্দা। মোহাম্মদ হোসেন আকবরশাহ হাউজিং সোসাইটির রসুলপুর বেলতলী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে কারখানার কাজ শেষে বাসায় ফেরার পথে ওই তরুণীকে রিকশা থেকে নামিয়ে নিয়ে যায় ছয় যুবক। পরে তাকে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে নিয়ে ধর্ষণ করে তারা। এ অবস্থায় রিকশাচালক জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি তিন জন পালিয়ে যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাতে রিকশা থেকে নামিয়ে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছয় যুবক। ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। বাকি তিন জন পালিয়ে যায়। সোমবার রাতে অভিযান চালিয়ে ওই তিন জনকেও গ্রেফতার করা হয়।’

ওসি আরও বলেন, ‘ভুক্তভোগীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে খুলশী থানায় মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের