প্রদীপ-চুমকির দুর্নীতির মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জুলাই ২০২২, ০০:১০আপডেট : ২৭ জুলাই ২০২২, ০০:১০

কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় বুধবার (২৭ জুলাই) ঘোষণা করা হবে। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে এ রায় ঘোষণা হবে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, ‘এ মামলায় ২৪ জন সাক্ষী তাদের বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন। এ মামলায় রায় ঘোষণা করা হবে। আশা করছি,আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন।’

২০২০ সালের ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়,চট্টগ্রাম-২-এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ মামলা করেন।

মামলায় তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২১ সালের ২৬ জুলাই প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ওই বছরের ১ সেপ্টেম্বর এই মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। মামলার পর থেকে পলাতক ছিলেন চুমকি। গত ২৩ মে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ চট্টগ্রাম জেলা কারাগারে রয়েছেন। তার স্ত্রীও দুদকের মামলায় কারাগারে আছেন।

/এফআর/এলকে/
সম্পর্কিত
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডিবির সাবেক প্রধান হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট অনুমোদন
সর্বশেষ খবর
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
সরকার নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন
আইআরআই প্রতিনিধিদলকে স্বরাষ্ট্রমন্ত্রী সরকার নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন