ভাসানী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১৪:২৭আপডেট : ২১ জুন ২০২৫, ১৪:২৭

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের সন্তোষ পুরাতনপাড়ায় নেওয়াজ আলীর বাসার চতুর্থ তলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ হোসেন (২৪)। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং গাজীপুর জেলার পুবাইল থানার বসুগাঁও গ্রামের আলী আহমেদের ছেলে।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রুমের দরজা লাগানো। পরে দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে—তা এখনও জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘যে ছেলেটি আমাদের খবর দিয়েছিল, সে ছেলেটি জুনায়েদের পাশের রুমে থাকে। জুনায়েদ আগের দিন বেলা ১১টায় তাকে বলেছিল, আমি ঘুমাবো। আমাকে কেউ যেন বিরক্ত না করে। এরপর দীর্ঘসময় পার হলেও কোনও সাড়া না পেয়ে ওই শিক্ষার্থী আমাদের খবর দেয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
স্বামী যাকে বাসায় ডেকে আনলেন, তিনি কেড়ে নিলেন ৩ জনের প্রাণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সর্বশেষ খবর
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি