বস্তায় মিললো ২১ হাজার ইয়াবা, আটক ৭

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
০২ আগস্ট ২০২২, ১৭:২০আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৭:২০

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারের সময় সাত জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। এ সময়  ২১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে (২ আগস্ট) অভিযান চালিয়ে মাদকের এ চালান আটক করা হয়।  

আটকদের মধ্যে রয়েছে- কক্সবাজারের মহেশখালী নয়াপাড়া এলাকার মোসন আলীর ছেলে ফরিদ আলম (২৮), আবুল কাসেম (৪০), একই এলাকার বাদশাহ মিয়ার ছেলে জসিম উদ্দিন (১৯), আব্দুর শুক্কুরের ছেলে সলিমুল্লাহ (২৮), মৃত লাল মোহাম্মদের ছেলে আমানউল্লাহ (৪০), জাফর আহমদের ছেলে সোহেল  উদ্দিন (২২), মৃত নাজির মিস্ত্রির ছেলে নিজাম উদ্দিন (৩৫)।

বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার আশিক আহমেদ (ট্যাজ) বলেন, রাতে গোপন সংবাদে জানতে পারি ছেঁড়া দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা দিয়ে মাদকের চালান পাচার হতে পারে। পরে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাংলাদেশি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। তবে বোটটি থেমে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা চালায়। পরে বোটটিকে ধাওয়া করে থামানো হয়। বোটে তল্লাশি চালিয়ে একটি হলুদ রঙয়ের প্লাস্টিকের বস্তা থেকে ২১ হাজার পিস ইয়াবাসহ সাত পাচারকারীকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, জব্দ হওয়া ইয়াবা ট্যাবলেট, ফিশিং বোট এবং আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম