জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ৩ 

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০২২, ০৭:৩৪আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৭:৩৪

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. হোসেন আহমেদ (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে জেলার সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামের অলি ব্রিকফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আহমেদ ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে।  আহতরা হলেন নিহত হোসেন আহমেদের ভাই আমির হোসেন, তার ভাগিনা মনির হোসেন, আমির হোসেনের দুই ছেলে আকরাম হোসেন (২২) ও নাজমুল হোসেন (১৮)। 

এ ঘটনায় আবদুর রহিম, মেহেদি হাসান বাবুল ও জাহানারা বেগম নামে তিনজনকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। 

স্থানীয়রা জানায়, রমাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার মাস্টারের ছেলে মোরশেদ আলমের সঙ্গে মৃত ইউনুস মাস্টারের ছেলেদের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে ইউনুস মাস্টারের ছেলে সাইফুর রহমান দুলাল, সাইদুর রহমান মিলন ও লিটন তাদের সহযোগীদের নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করতে যায়। এতে মৃত সাত্তার মাস্টারের ওয়ারিশরা বাঁধা দেয়। এসময় সংঘর্ষ শুরু হলে মৃত সাত্তার মাস্টারের মেয়ের জামাতা হোসেন আহমেদসহ ৫ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে হোসেন আহমেদকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম মো. আফজাল বলেন, নিহত হোসেন আহমেদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গুরুতর আরও চারজনকে আনা হয়। এদের সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের অন্যত্র পাঠানো হয়েছে। তিনি জানান, নিহত হোসেন আহমেদের গলায় এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিলো। এছাড়া আহতদের শরীরেও বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। 

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জহিরুল আলম বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি