কক্সবাজারে হোটেল ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১২:০৬আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২:০৬

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের ‘সি কক্স’ আবাসিক হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে খালেদ আশরাফ বাপ্পি (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় কোয়ার্টারের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। বাপ্পি ওই হোটেলের ফ্রন্ট ডেস্কের ম্যানেজার। তিনি কক্সবাজারের বাংলাবাজার কাজীর রোড এলাকার বাসিন্দা। কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি হোটেলে পার্টটাইম চাকরি করতেন। 

‘‌সি কক্স’ হোটেলের রিজার্ভেশন অফিসার অর্ণব বলেন, ‘হোটেল থেকে কিছু দূরে পাহাড়ের সাথে লাগোয়া হোটেলের স্টাফদের কোয়ার্টার। ওখানে স্টাফরা রাত্রিযাপন করেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে হোটেলের ডিউটি শেষে কোয়ার্টারে চলে যান বাপ্পি। পরে তাকে মৃত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়। ওই সময় কোয়ার্টারে কেউ ছিল না এবং তার রুমটি ভেতর থেকে আটকানো ছিল।’

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক রিয়াজ জানান, হোটেল ‘সি কক্সের’ ভবনের দ্বিতীয় তলার কক্ষে বাপ্পিকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে কক্ষটি তল্লাশি করে আলামত হিসেবে ফাঁসের একটি গামছা ও মোবাইল  ফোন জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সদর মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন  জানান, শনিবার দিবাগত রাতে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে। প্রাথমিকভাবেআত্মহত্যা মনে হচ্ছে। কোনও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের