পদ্মা সেতু নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৭:৩৯আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৮:০৬

নোয়াখালীর হাতিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মো. তাজুল ইসলাম তপন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) বিকালে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে হাতিয়া পৌরসভার লক্ষ্মীদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তাজুল ইসলাম উপজেলার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীদিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঢাকায় একটি ব্যাংকে কর্মরত।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘তাজুল ইসলাম ব্যাংকে চাকরি করার সুবাদে ঢাকায় বসবাস করেন। পদ্মা সেতু উদ্বোধনের আগে ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেন। উদ্বোধনের পরও পদ্মা সেতু নিয়ে একাধিক কটূক্তিমূলক পোস্ট দেন তিনি।’

ওসি আরও বলেন, ‘কয়েকদিন আগে তপন ঢাকা থেকে হাতিয়ায় আসেন। মঙ্গলবার রাতে স্থানীয়রা তাকে এলাকায় দেখে আটক করে থানায় খবর দেয়। পুলিশ তাকে আটক করে এবং মোবাইল জব্দ করে। তার ব্যবহৃত ফেসবুক আইডিতে অনেকগুলো সরকারবিরোধী পোস্ট পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে।’

/আরকে/এএম/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের