ছেলের গুলিতে মায়ের মৃত্যু, মামলা করলেন মেয়ে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ আগস্ট ২০২২, ১৬:১০আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৭:১২

চট্টগ্রামের পটিয়ায় ছেলের গুলিতে মা জেসমিন আক্তার (৫৫) নিহতের ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) নিহতের বড় মেয়ে শায়লা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন।  মামলায় জেসমিন আক্তারের মেজো ছেলে মাইনুল ইসলামকে আসামি করা হয়েছে। 

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ছেলে মাইনুলের গুলিতে মায়ের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। আসামি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

মায়ের দিকে দুবার গুলি ছোড়ে মাইনুল, একটি দেয়ালে আরেকটি চোখে

এর আগে, মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ ঘরে ছেলের গুলিতে মা জেসমিন আক্তারের মৃত্যু হয়। তিনি জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক প্রথম মেয়র মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টারের স্ত্রী। 

মামলার বাদী বলেন, সম্পত্তির লোভে মাইনুল ইসলামের গুলিতে মা জেসমিন আক্তার মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চলতি বছরের ১৩ জুলাই শারীরিক অসুস্থতায় মারা যান তার স্বামী শামসুল আলম মাস্টার। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।   

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম