কুমিল্লা পাসপোর্ট অফিসের ডিডির বিরুদ্ধে সমন জারি 

কুমিল্লা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ১৮:৫৩আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৮:৫৩

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহিতাদের চেয়ার ছুড়ে মারা এবং সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার সত্যতা মিলেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৬ আগস্ট) কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন কুমিল্লা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে ৩২৩ ও ৩৫২ ধারায় অপরাধ আমলে নিয়ে সমন ইস্যুর নির্দেশ দেন। আগামী ১৮ সেপ্টেম্বর সমন তামিলের তারিখ নির্ধারণ করেছেন আদালত।  

অভিযোগ রয়েছে, গত ১৮ এপ্রিল পাসপোর্ট অফিসে গেলে সেবাগ্রহিতা সাকিবসহ তিন জনকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন ডিডি নুরুল হুদা। পরে স্থানীয় সাংবাদিকরা ভুক্তভোগীদের থেকে বিষয়টি জানতে পেরে পাসপোর্ট অফিসে খোঁজ নিতে যান। এ সময় তাদেরকেও লাঞ্ছিত করে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। সেদিন ওই ঘটনার একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা আদালতের নজরে আসে।

পরে গত ২৬ এপ্রিল কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দিন র‌্যাবকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে দায়িত্ব পেয়ে পিবিআই ঘটনার তদন্ত করে গত ১২ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে প্রকাশিত সংবাদের সত্যতা মিলে। এরই পরিপ্রেক্ষিতে আদালত মঙ্গলবার পাসপোর্ট অফিসের উপ-পরিচালকের বিরুদ্ধে ৩২৩ ও ৩৫২ ধারায় অপরাধ আমলে নিয়ে সমন ইস্যুর নির্দেশ দেন। 

আদালতের আদেশনামায় উল্লেখ করা হয়, সাক্ষীদের সাক্ষ্য ও জব্দ হওয়া ভিডিও ফুটেজ বিবেচনায় নিয়ে তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদনে অভিযুক্ত ডিডির বিরুদ্ধে দণ্ডবিধি ৩২৩ ও ৩৫২ ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ অবস্থায় ৩২৩ ও ৩৫২ ধারায় অভিযুক্ত ডিডির অপরাধ আমলে নেওয়া হলো। সরকারি কর্মচারী আইন-২০১৮ এর ৪১(৩) ধারায় সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনও আদালতে মোকদ্দমা বিচারাধীন থাকলে নিয়োগকারী বা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে তা জানাতে হয়। সে জন্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে আদেশ লিপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সমন তামিলের জন্য পরবর্তী ধার্য তারিখ ১৮ সেপ্টেম্বর নির্ধারণ হয়। 

/টিটি/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
পাকিস্তান কী অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে  
মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি