অনিয়মের অভিযোগে পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ মার্চ ২০২৪, ০৪:০৩আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৪:০৩

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্যের টিম। এ সময় এক দালালকেও তারা হাতেনাতে আটক করে। বৃহস্পতিবার (৭ মার্চ) পাসপোর্ট অফিসে সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম, ঘুষ গ্রহণ, দুর্ব্যবহারের অভিযোগ পেয়ে দুদকের টিম দুপুরে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন। তিনি এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে অনিয়ম আছে কিনা প্রথমে তা তদন্তে দুদক টিম ছদ্মবেশে পর্যবেক্ষণ করে। টিমের সদস্যরা পাসপোর্ট করতে আসা সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। এই সময় টিমের সদস্যরা কাউন্টার, ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের কক্ষ পরিদর্শন করে। এতে দায়িত্বরত আনসার সদস্য আমানুল্লাহ, এবং পুলিশের কনস্টেবল রিয়াদ এবং ইমন বড়ুয়ার বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততা পায় দুদক টিম। এ সময় গেটের সামনে থেকে মহসিন নামে এক দালালকে হাতেনাতে আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারের জন্য পাসপোর্ট অফিসের পরিচালকের কাছে সোপর্দ করা হয়। 

দুদক কর্মকর্তারা বলেন, ‘দুদকে অভিযোগকারীকে সঙ্গে নিয়ে বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালকের কার্যালয়ে যান দুদক টিম। এই সময় অভিযোগকারীর সঙ্গে দুর্ব্যবহারে জড়িত দুজনকে পরিচালকের কার্যালয়ে ডাকা হয়। দুর্ব্যবহারের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালককে অবহিত করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দুদককে অবহিত করার জন্যও পরিচালককে নির্দেশনা প্রদান করা হয়। অনিয়মে সম্পৃক্ত পুলিশ এবং আনসার সদস্যদের তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করার জন্য পাসপোর্ট অফিসের পরিচালককে অবহিত করে দুদক।’

/কেএইচটি/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী