সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, ১৭:১০আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৭:১০

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডের ভূঁইয়া হোয়াইট হাউজের পূর্ব পাশের বাড়িগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শ্রমিক হলেন- মতলব দক্ষিণ উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের অলিউল্ল্যাহ ব্যাপারির ছেলে মো. লিটন ব্যাপারি (৩৬) ও একই ইউনিয়নের গোয়ালগাভা গ্রামের আলী আরশাদের ছেলে মো. রাসেল (২৮)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, এক মাস আগে থেকে বাড়ি নির্মাণের কাজ করছেন বাড়িগাঁও গ্রামের বাসিন্দা আবুল বাশার। তখন বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করেন। শুক্রবার সকালে লিটন ও রাসেল ওই সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিষাক্ত গ্যাসক্রিয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন তারা। খবর পেয়ে দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার পর বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় তাদের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী