সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবি: ১০ জেলে নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, ১৮:৪৮আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৮:৪৮

কক্সবাজারের সোনাদিয়ার নাজিরারটেক চ্যানেলে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৮ মাঝিমাল্লা ও জেলে সাগরের পানিতে পড়ে যান। এর মধ্যে আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১০ জেলে নিখোঁজ রয়েছেন। 

শুক্রবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন ডুবে যাওয়া ট্রলারের মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন।

তিনি বলেন, ‘মাছ ধরে সাগর থেকে ফেরার পথে সোনাদিয়ার নাজিরারটেক চ্যানেলে ঝড়ের কবলে পড়ে জাকির হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা আট জেলে ও মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১০ জেলে নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ডের কক্সবাজার স্টেশন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ডের টহল টিম আট মাঝিমাল্লাকে উদ্ধার করেছে। এখনও ১০ জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড।

/এএম/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম