প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

রাঙামাটি প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, ১৯:০০আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৯:০০

রাঙামাটির কাপ্তাইয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার রাইখালী ইউনিয়নের বাঙ্গালহালিয়া সড়কের হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুইসাই মং মারমা (৩৫) কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মতিপাড়া তালতলি এলাকার মংচো মারমার ছেলে। ঘটনার পর থেকে প্রাইভেটকারের চালক পলাতক রয়েছেন। 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাঙ্গালহালিয়া বাজারে যাচ্ছিলেন সুইসাই মং মারমা। হাতিমারা এলাকায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। খবর পেয়ে লাশ এবং মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। সেইসঙ্গে রাইখালী ফেরিঘাট থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ঘটনার পর থেকে প্রাইভেটকারের চালক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি