চালুর আগেই হেলে পড়েছে ৩ কোটি টাকার ছাত্রাবাস

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ আগস্ট ২০২২, ১১:২৩আপডেট : ২১ আগস্ট ২০২২, ১১:৩৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাসের পেছনের সীমানা দেয়াল ভেঙে পড়েছে। হেলে পড়েছে মূল ভবন। এতে ঝুঁকিতে আছেন বিদ্যালয়ের আশপাশের বাসিন্দারা। নিম্নমানের কাজ করায় এমনটা হয়েছে বলে তাদের অভিযোগ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পাহাড়ে প্রাথমিকের শিক্ষার্থীদের ঝরে পড়ারোধ এবং দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনা নিশ্চিতে ২০১০-২০১১ অর্থবছরে খাগড়াছড়ির তিন উপজেলায় তিন তলা বিশিষ্ট তিনটি ছাত্রাবাস নির্মাণ করে সরকার। ২০১২ সালে নির্মাণ কাজ শেষ হয়। প্রতিটি ছাত্রাবাস নির্মাণে ব্যয় হয় তিন কোটি টাকা। কিন্তু  দীর্ঘ সময় পার হলেও এখনও ছাত্রাবাসগুলো চালু করা হয়নি। তার মধ্যে পানছড়ি বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রবাসের পেছনের দেয়ালটি ধসে পড়েছে। হালকা হেলেছে মূল ভবনটিও।

এলাকার বাসিন্দা আবদুর রহমান, হাসনা হেনা ও কবির হোসেন জানান, গত বর্ষায় হঠাৎ করে ছাত্রাবাসের পূর্ব পাশের পেছনের দেয়াল ভেঙে পড়ে। নিম্নমানের কাজ করার কারণে এটি ভেঙে তাদের বেশ কিছু স্থাপনা ও সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। বিদ্যালয় সংশ্লিষ্ট লোকজন এসে সব দেখে গেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেননি। মূল ভবনটি এখনও হেলে আছে। এখনই পদক্ষেপ না নিলে জান-মালের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

ভেঙে পড়েছে ছাত্রাবাসের পেছনের সীমানা দেয়াল
 
পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দে জানান, যে উদ্দেশ্য নিয়ে সরকার তিন কোটি টাকার ভবন করেছে, তার কোনও ফল আসেনি। এই নিয়ে সংশ্লিষ্ট সব অফিসে চিঠি দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। জীবন ও সম্পদের ক্ষতি হওয়ার আগেই পদক্ষেপ নেওয়া দরকার।

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন বলেন, ‌‘পানছড়ি ছাত্রাবাসের ভবনটি ঝুকিপূর্ণ অবস্থায় থাকার বিষয়টি লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদফতরে জানানো হয়েছে। দ্রুত সিদ্ধান্ত পেয়ে যাওয়ার পর পরবর্তী কাজ হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
জ্বালানি তেল বিক্রি নিয়ে সংঘর্ষে ৩ জন আহত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি