শিশুকে হত্যার পর পুঁতে রাখার অভিযোগে সৎ মা গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ২০:০৭আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২০:০৭

লক্ষ্মীপুরের রামগঞ্জ চার বছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় হত্যার অভিযোগে সৎ মা কোহিনুর বেগমকে আটক করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলার দরবেশপুর ইউনিয়নের উত্তর দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়ির কোহিনুর বেগমের বাবা মোবারক হোসেন কুট্টির বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চর জিয়া নগর চৈইয়াল বাড়ির হাবিবুল্লাহর ছেলে আহমদ শাহ গত পাঁচ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পাওয়াতে রবিবার হাজীগঞ্জ থানায় হাবিবুল্লাহ বাদী হয়ে মামলা করেন।

পুলিশ জানায়, কোহিনুর বেগম হাবিবুল্লাহর দ্বিতীয় স্ত্রী। সুকৌশলে স্বামীর আগের সংসারের ছেলে আহমদ শাহকে তার বাবার বাড়িতে নিয়ে আসে। এরপর তার শিশুকে হত্যা করে বাবার বসতঘরে পুঁতে রেখে স্বামীর বাড়িতে চলে যান। এরপর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন স্থানীয় প্রশাসনকে জানান।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোহিনুর তার সৎ ছেলেকে হত্যার কথা স্বীকার করে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। লাশের ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের