বঙ্গবন্ধুর খুনির বাজেয়াপ্ত সম্পত্তিতে পুনরায় সরকারি সাইনবোর্ড 

চাঁদপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ২২:৫৬ আপডেট : ৩১ আগস্ট ২০২২, ২২:৫৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরীর গ্রামের বাড়ির ক্রোক করা সম্পত্তিতে আবারও সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছে। দেওয়া হয়েছে সীমানা পিলার। সম্পত্তিতে সহসাই কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলেও জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান মানিক।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের উকিল বাড়িতে পুনরায় সীমানা পিলার ও সাইনবোর্ড স্থাপন করা হয়।

২০১৪ সালে আদালতের ক্রোকাদেশ বাস্তবায়নে চাঁদপুরের হাজীগঞ্জের ৬ নম্বর পূর্ব বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে অবস্থতি ১ একর ১৫ শতাংশ সম্পত্তিতে সাইনবোর্ড ও লাল নিশানা লাগিয়ে ক্রোক করে উপজেলা প্রশাসন। কিন্তু সম্প্রতি ওই সাইনবোর্ড উধাও হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে ১৩ দিন পর ব্যবস্থা নেওয়া হলো।

পুনরায় সীমানা নির্ধারণকালে উপেজলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো মোহাম্মদ লোকমান হোসেন, সার্ভেয়ার মো. কাজল মিয়া, নাজির মোহাম্মদ ইব্রাহিম খলিল, বড়কুল পূর্ব ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. শুক্কুর মোল্লা টিটুসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪৪.০০.০০০০.০৭৪.০৬.০৫৫.০৯-৭৮৩ ও ৪৪.০০.০০০০.০৭৪.০৬.০৫৫.০৯-৭৮৪ স্মারক এবং জেলা প্রশাসক কার্যালয়ের মোকাদ্দমা নম্বর- ২২/২০১৩-২০১৪ আদেশমূলে ওই ইউনিয়নের  সোনাইমুড়ী মৌজার সাবেক ২৪৬, হাল ৯৭ দাগে রাশেদ চৌধুরীর মোট ১১৫ শতাংশ ভূমি সরকার ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে ১১৭২ দাগে ২৮ শতাংশ, ৩৯৩ দাগে ১২ শতাংশ ও ১৪১ দাগে ৭৫ শতাংশ খাস খতিয়ানভুক্ত করা হয়। এরপর ২০১৪ সালে উপজেলা প্রশাসন লে. কর্নেল রাশেদ চৌধুরীর ওই সম্পত্তি সরকারি দখলে নিয়ে সীমানা পিলার স্থাপন ও সাইনবোর্ড লাগানো হয়। পরবর্তীতে সরকারিভাবে স্থাপন করা সীমানা পিলার ও সাইনবোর্ড উধাও হয়ে যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপেজলা সহকারী কমিশনার (ভূমি) বুধবার (৩১ আগস্ট) নতুন করে সীমানা পিলার স্থাপন ও সাইনবোর্ড সাঁটানো হয়।

 

/টিটি/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সানস্ক্রিন ট্যাবলেট কি সত্যিই ট্যান আটকায়?
সানস্ক্রিন ট্যাবলেট কি সত্যিই ট্যান আটকায়?
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী