ডাকাতি করে পালানোর সময় গ্রামবাসীর পিটুনিতে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০১

চট্টগ্রামে পটিয়ায় গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের একজন নিহত হয়েছেন। রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রবিবার মধ্যরাতে বাদল চৌধুরীর ঘরে ৫/৬ জনের একদল ডাকাত দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাদল চৌধুরীর স্ত্রীর কান থেকে সোনার দুল ছিঁড়ে নেয় এবং আলমারি ভেঙে ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। ডাকাত সদস্যরা পালানোর সময় একজনকে ধরে ফেলে। গ্রামবাসীর পিটুনিতে তার মৃত্যু হয়।

পটিয়া থানার ওসি রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ডাকাতি করে পালানোর সময় গ্রামবাসীর পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। তার লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাকিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয়দের পিটুনিতে নিহত যুবলীগ নেতা হত্যা মামলার আসামি
গণপিটুনি দিয়ে হত্যা কী ধরনের অপরাধ, এর সাজা কী
সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি, পিটুনিতে এক ‘চোর’ নিহত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি