প্রভাষকের মৃত্যু ঘিরে রহস্য, থানায় হত্যা মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:২৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:২২

কুমিল্লায় অগ্নিদগ্ধ হয়ে প্রভাষক তাহমিনা মুনার (৩২) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে নিহতের ভগ্নিপতি তারেকুল ইসলাম এটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, ‘গতকাল রাতে নিহতের ভগ্নিপতি বাদী হয়ে থানায় মামলা করেছেন। নিহতের স্বামী সুমন সালাউদ্দিনকে আসামি করা হয়েছে। তদন্ত করছি। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

তাহমিনা মুনা কুমিল্লা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। নগরীর পাথুরিয়াপাড়ায় এলাকার মো. ইউনুসের মেয়ে। স্বামীর বাড়ি চান্দিনা উপজেলার হারং ভূঁইয়া বাড়িতে। গত ২৯ আগস্ট রাতে নগরীর রেইসকোর্সের ভাড়া বাসায় গ্যাসের আগুন প্রথমে দগ্ধ হন তিনি। এ সময় তাকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন মুনার কোমরসহ শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। ৪ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

তিনি ২০০৭-০৮ শিক্ষাবর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৫ সাল থেকে কুমিল্লা মডেল কলেজে প্রভাষক হিসেবে নিয়োজিত ছিলেন। ১১ বোনের মধ্যে তিনি ছিলেন ১০ম। তার দুই বছর তিন মাসের একটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন। 

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের