বিএম ডিপোতে বিস্ফোরণ

৩ মাস পর হাসেমের বিচ্ছিন্ন পা ফেরত পেলো পরিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৪

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত গাড়িচালক আবুল হাসেমের বিচ্ছিন্ন হওয়া পা তিন মাস পর ফেরত দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ডিএনএ ফলাফলে জানা যায় উদ্ধার হওয়া বিচ্ছিন্ন পা নিহত চালক আবুল হাসেমের। পরে পুলিশ তার স্বজনদের কাছে তা বুঝিয়ে দেয়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

তিনি জানান, নিহত আবুল হাশেমের লাশ স্বজনদের কাছে আগেই হস্তান্তর করা হয়। তবে তার বিচ্ছিন্ন পায়ের হদিস মিলছিল না। পরে বিএম কনটেইনার ডিপোতে পুলিশের তল্লাশিতে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার হয়। তবে সেটি কার তা অজানা ছিল। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ফ্রিজে তা রাখা হয়, করা হয় ডিএনএ পরীক্ষা। বৃহস্পতিবার পাওয়া ডিএনএ রিপোর্টে দুই লাশ ও একটি পায়ের পরিচয় শনাক্ত হয়েছে। 
 
তিনি জানান, ডিএনএ রিপোর্ট অনুযায়ী লাশ দুটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চৌরংগী বাজার এলাকার হেদায়েত উল্লাহর ছেলে মাইন উদ্দিন (২১) ও একই জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুরের মৃত আবুল কাসেমের ছেলে মো. জুয়েলের (৩১)। শনাক্ত হওয়া পা ছিল সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দা এলাকার মো. ছবিরের ছেলে আবুল হাসেমের। এরআগে, গত ৭ জুলাই ডিএনএ পরীক্ষায় শণাক্তের মাধ্যমে হাসেমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছিল পুলিশ। 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, এখনও হাসপাতালের ফ্রিজে বিএম ডিপোতে বিস্ফোরণে নিহত ১১ জনের লাশ রয়েছে। ডিএনএ রিপোর্ট পাওয়ার পর সে সব লাশ হস্তান্তর করা হবে।

/টিটি/
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের