পরীক্ষার হলে মোবাইল সঙ্গে রাখায় ৪ শিক্ষককে প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪

কুমিল্লার বরুড়া উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় চার শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না তা তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন বরুড়ার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ২ ও ৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। দুপুরে বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদ উল্যাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষকদের প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার কারণে পরবর্তী পরীক্ষাগুলোতে ওই চার শিক্ষককে প্রত্যাহার করা হলো। 

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দ্র সচিব মোহাম্মদ উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ওই চার শিক্ষক আমাদের জানিয়েছেন তাড়াহুড়ো করে কেন্দ্রে প্রবেশ করেছেন। সময় না পাওয়ায় মোবাইল কারও কাছে জমা রাখতে পারেননি। তাদের সঙ্গে মোবাইল পাওয়ায় পরবর্তী পরীক্ষাগুলোর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।’

কেন্দ্রের প্রবেশপথে তল্লাশি চৌকি পার হয়ে ওই শিক্ষকরা কীভাবে মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করলেন এমন প্রশ্নের জবাবে কেন্দ্র সচিব বলেন, ‘সময় হাতে ছিল না। তাই তখন তাদের চেক করা হয়নি। তবে ওই শিক্ষকদের মোবাইলে পরীক্ষা সংক্রান্ত কিছু ছিল না।’ 

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘পরীক্ষার পরিপত্রে স্পষ্ট লেখা আছে, কেউ মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। যদি কেউ অনিয়ম করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে এখনও কোনও কাগজপত্র আসেনি। তবে এটা অনিয়ম।’

/এএম/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি