র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

টেকনাফ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৪

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে এ ঘটনা ঘটে। এছাড়া নাফ নদীর কায়উকখালী ঘাট এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতদের পরিচয় জানাতে পারেনি র‍্যাব ও পুলিশ। ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, ভোরে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদীর পাড়ে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে  মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে একজন আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নাফ নদীর কায়উকখালী ঘাট এলাকায় একজনের লাশ ভেসে আসে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান