নোয়াখালীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৮

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামির নাম বাহার উদ্দিন (৫৫)। সে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের নবগ্রামের নূর ইসলামের ছেলে।  

রবিবার (২৫ সেপ্টেম্বর) ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় মামলাটি করেন। এর আগে, শনিবার বিকাল ৫টায় উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টায় একই অভিযুক্ত বাহার উদ্দিন কিশোরীকে চকলেট খাওয়ানের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করে। বাকপ্রতিবন্ধী হওয়ায় চিৎকার করতে পারেনি। অভিযুক্ত ব্যক্তি ঝোপের আড়াল থেকে বের হওয়ার সময় ২/৩ জন লোক দেখে ঘটনাস্থলে গিয়ে দেখেন ভুক্তভোগী সেখানে পড়ে আছে।

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে