স্ত্রীকে হত্যার ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৭

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ভাটারায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ভাটারা এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে শাহজাহান প্রধান (৪৩)। ভিকটিম ফারহানা বেগম পান্নার ভাই ফারুক আহমদ পাটওয়ারী বাদী হয়ে ২০০৯ সালের ১০ ডিসেম্বর চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।

অভিযোগ রয়েছে- ২০০৯ সালের ৭ জুন যৌতুকের দাবিতে ফারহানা বেগমকে তার স্বামী শাহজাহান প্রধান নির্যাতন করেন। এতে ফারহানার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর ২০১২ সালের ২৭ মার্চ সিআইডি ইন্সপেক্টর মোহাম্মদ আলমগীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন। আদালতে ১৭ জন সাক্ষীর মধ্যে ১০ জন সাক্ষ্য দেন। 

/টিটি/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের