আলীকদমের নতুন ইউএনও অর‌বিন্দ বিশ্বাস

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ০২:০২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০২:১৩

বান্দরবানের আলীকদ‌ম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে অর‌বিন্দ বিশ্বাসকে পদায়ন করা হয়েছে। তি‌নি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা।

আলীকদ‌মের ইউএনও মেহরুবা ইসলামকে প্রত্যাহারের পর ওই উপজেলায় অর‌বিন্দ বিশ্বাসকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৭‌ সে‌প্টেম্বর) চট্টগ্রামের অ‌তি‌রিক্ত বিভাগীয় ক‌মিশনার (সা‌র্বিক) ড. প্রকাশ কা‌ন্তি চৌধুরী স্বাক্ষ‌রিত প্রজ্ঞাপ‌নে বিষয়‌টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপ‌নে উল্লেখ করা হ‌য়ে‌ছে, বিসিএস (প্রশাসন) ক‌্যাডারের কর্মকর্তা অর‌বিন্দ বিশ্বাসকে বান্দরবা‌নের আলীকদ‌ম উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হি‌সে‌বে পদায়ন করা হ‌য়ে‌ছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যার দিকে আলীকদম উপজেলার চৈক্ষ্যং আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন ইউএনও মেহরুবা ইসলাম। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনওকে নিয়ে সমালোচনা শুরু হয়। ট্রফি ভাঙার প্রতিবাদে ইউএনওর প্রত্যাহার চেয়ে আলীকদমে শনিবার বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। এরই মধ্যে ইউএনও মেহরুবা ইসলামকে ঢাকা বিভা‌গে বদ‌লি করা হ‌য়ে‌ছে।

/এলকে/এএম/
সম্পর্কিত
আদালতের আদেশ অমান্য: জামালগঞ্জের ইউএনওকে হাইকোর্টে তলব
আট ইউএনও’র বদলির আদেশ বাতিল
ইসির সম্মতিতে ৮ ইউএনও বদলি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম