ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা ১০ লাখ 

খাগড়াছড়ি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪

খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় শাহ আলম (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক আবু তাহের। সাজাপ্রাপ্ত আসামি জেলার মাটিরাঙা উপজেলার রমিজ কেরানিপাড়া এলাকার মৃত নূর আহম্মেদের ছেলে। 

একই মামলায় ভিকটিমকে মারধর করার অভিযোগে তৎকালীণ মাটিরাঙা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার নুরুল ইসলাম পিসিকে এক বছরের কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড করা হয়। নুরুল ইসলাম পিসি মাটিরাঙা উপজেলার আদর্শ গ্রাম এলাকার মৃত রঙ্গু মিয়ার ছেলে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় রায় ঘোষণা করেন। 

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, এক তরুণীকে জোর করে ধর্ষণ ও মারধরের অভিযোগে ২০১৩ সালের ১২ অক্টোবর মাটিরাঙা থানায় মামলা করে ভিকটিমের পিতা। পরে অভিযোগ গঠন হলে ৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণে বিষয়টি শতভাগ প্রমাণিত হওয়ায় দু'জনকে সাজা দিয়েছেন আদালত। 

তবে আসামিপক্ষের আইনজীবী আরিফ উদ্দিন বলেন, আমার মক্কেলরা ন্যায়বিচার পাননি। রায়ে আসামিপক্ষ অসন্তুষ্ট এবং এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী