মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ অক্টোবর ২০২২, ১৫:০৫আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৫:০৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীতে মাছ ধর‍তে গিয়ে নিখোঁজ মো. শহিদুল্লাহ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার শিলক ইউনিয়নের স’মিল ভান্ডারি ফকির ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শহিদুল্লাহ কোদালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিকদার পাড়া গ্রামের ফজল আহমেদের ছেলে। তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

কোদালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত আলী বলেন, ‘গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে আটজন মিলে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে শহিদুল্লাহ নদীতে পড়ে তলিয়ে যান। শনিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।’

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম