টেকনাফ উপকূলে ট্রলারডুবি: রোহিঙ্গাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২২, ১৫:০১আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৫:০১

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের উপকূলে ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফ থানায় মামলাটি করেন বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির এসআই হুসনে মুবারক। মামলায় ২৪ জনকে এজাহারভুক্তসহ ১০-১৫ জনকে অজ্ঞাত দেখিয়ে আসামি করা হয়েছে।
 
মামলার প্রধান আসামি শহিদ উল্লাহ। তিনি টেকনাফ সাবরাংয়ের কাটাবনিয়ার হাসান আলীর ছেলে। এই মামলায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত আটক ছয় জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় নাগরিক রয়েছেন।

আরও পড়ুন: ৯৯৯-এ কল করে ট্রলারডুবির খবর দেয় রোহিঙ্গা কিশোর

তারা হলেন—উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. রশিদ, একই ক্যাম্পের বাসিন্দা মো. শরীফ, কক্সবাজারের মহেশখালী কুতুবজুম গ্রামের বাসিন্দা মো. সেলিম (২৪), একই এলাকার কোরবান আলী, ঈদগাঁর হাজিপাড়ার মো. আবদুল্লাহ (২০) ও টেকনাফের কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহ (২৮)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্য গতকার ট্রলারডুবিতে উদ্ধার রোহিঙ্গাসহ ছয় জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি উদ্ধারকৃতদের আদালতের মাধ্যমে ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: টেকনাফ উপকূলে ট্রলারডুবি, সৈকতে ভেসে এলো শিশুর লাশ

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফের বাহারছড়ার শীলখালী এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোহিঙ্গাসহ ৪৫ জনকে জীবিত এবং তিন নারী ও এক শিশুকে মৃত উদ্ধার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। জীবিতদের মধ্যে আট জন রোহিঙ্গা নারী, ৩৩ জন পুরুষ ও চার জন বাংলাদেশি। নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর তৈয়বা খাতুন (১৮), কিসমত আরা (১৭) ও ক্যাম্প-১৮ এর উম্মে সালমা (১৮)। রাতে মৃত উদ্ধার শিশুর পরিচয় জানা যায়নি।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের