কক্সবাজারের হোটেলের সেপটিক ট্যাংক থেকে দুজনের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২২, ১৫:৫২আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৬:১৩

কক্সবাজার শহরের একটি হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মো. হাবিবুর রহমান (৩৫) নামের আরও একজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে ‘কক্স ওশান’ নামে হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গেলে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুজন হলেন- কক্সবাজার শহরের জেল গেট এলাকার আব্দুল মোনাফের ছেলে নুরুল হুদা জাম্বু (৩৮) ও শহরের সমিতিপাড়া ১নং ওয়ার্ডের মৃত মো. সোলেমানের ছেলে হাসেম (৪৫)।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, শহরের হোটেল-মোটেল এলাকায় গত দুই মাস ধরে কক্স ওশান নামে হোটেলটি ভেঙে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। মালিক প্রবাসী মোস্তাকের হয়ে কাজের দেখাশোনা করছেন জাকারিয়া ও আশরাফ নামে দুই ব্যক্তি। পুরাতন হোটেল ভেঙে নতুনভাবে নির্মাণের কাজ করছেন আবু মিস্ত্রী নামে এক ঠিকাদার। কাজের অংশ হিসেবে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে হোটেলের সেপটিক ট্যাংকের সাটারিং খুলে এক শ্রমিক ভেতরে ঢোকেন। দীর্ঘক্ষণ তার সাড়াশব্দ না পেয়ে আরও দুই শ্রমিকও সেখানে নামেন। একপর্যায়ে তারা সেখানে অজ্ঞান হয়ে পড়েন।

ওসি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়। অপর শ্রমিক চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন শ্রমিক শহরের ঘোনারপাড়া এলাকার মো. হাবিবুর রহমান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী