একসঙ্গে মেঘনায় নেমেছে ৭ বন্ধু, প্রাণ গেলো দুজনের

চাঁদপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৭:৪৫আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৭:৪৫

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে ডুবে ১৭ বছর বয়সী দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের মাদ্রাসা রোড এলাকার লঞ্চঘাটের পাশে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলো- শহরের হাজী মহসিন রোড এলাকার আলমগীর কবিরের ছেলে মুকিত আলম (১৭) ও শহরের তালতলা গাজী বাড়ি এলাকার শাকির হোসেনের ছেলে আবদুল্লাহ গাজী (১৭)।

চাঁদপুর সদর নৌ-থানার এসআই বেলাল জানান, সকাল সাড়ে ১০টায় তারা সাত বন্ধু মিলে একত্রে নদীতে গোসল করতে নামে। এ সময় জোয়ারের কারণে নদীতে পানি বাড়ে। ওই দুজন তাদের ভারসাম্য রাখতে না পেরে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের চেষ্টা করে এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর নৌ-থানা পুলিশের ওসি মো. কামরুজ্জামান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে