নিখোঁজের পরদিন সেতুর নিচে মিললো বৃদ্ধের লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ১৫:২২আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৫:২৮

ব্রাহ্মণবাড়িয়ায় শীতল দেবনাথ (৭২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দাঁড়িয়াপুর রেল সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

শীতল দেবনাথ জেলা শহরের পূর্ব পাইকপাড়া (পাটগুদাম রোডের) অমৃত লাল দেবনাথের ছেলে। তার বড় ছেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক খোকন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাথায় টিউমার অপারেশনের পর থেকে আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কোথাও একা যেতে দেওয়া হতো না। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউতে কিছু না বলে সবার অজান্তে বাসা থেকে বের হয়ে যান। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পাইনি। আজ সকালে দাঁড়িয়াপুর রেল সেতুর নিচে লাশ পড়ে থাকার খবর পাই। পরে আমরা গিয়ে তার লাশ শনাক্ত করি।’

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন শীতল দেবনাথ। মানসিক ভারসাম্যহীন হওয়ায় রাতে কোনও এক ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ সকালে স্থানীয় দাঁড়িয়াপুর রেল সেতুর পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের