বন্ধুকে উদ্ধার করতে গিয়ে সাগরে ভেসে যাওয়া ছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ১৭:৪৬আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৭:৪৬

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র তাহসিন হোসাইনের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাহসিন হোসাইন কুমিল্লা সদর দক্ষিণের ঠাকুরপাড়ার মোহাম্মদ গোলাম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সি সেফ লাইফগার্ডের সুপারভাইজার মো. উসমান বলেন, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামে তাহসিন। এ সময় এক পর্যটক পানিতে ভেসে যাচ্ছে দেখে তাহসিন তাকে বাঁচাতে যায়। পরে সে নিজেই নিখোঁজ হয়। বিকাল সাড়ে ৩টার দিকে লাবণী পয়েন্টে লাশটি ভেসে আসে। সেখান থেকে উদ্ধার করা হয়। 

এর আগে শুক্রবার সকালে কুমিল্লা থেকে চার বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে সরাসরি সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। সকাল ৮টার দিকে ফয়সাল সাগরের ঢেউয়ে ভেসে যায়। এই সময় তাকে উদ্ধার করতে গিয়ে ভেসে যায় তাহসিন। সি সেফ লাইফগার্ড ও বিচকর্মীরা ফয়সালকে উদ্ধার করে। তবে তাহসিন নিখোঁজ হয়ে যায়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজান উজ জামান জানান, জোয়ারের পানিতে লাশটি ভেসে এলে উদ্ধার করা হয়। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী