রোলস-রয়েস গাড়ির আমদানিকারককে ৫৬ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ অক্টোবর ২০২২, ১৮:৫০আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৮:৫০

শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের হাতে জব্দ হওয়া বিলাসবহুল রোলস-রয়েস গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেডকে ৫৬ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সেইসঙ্গে ২৮ কোটি ২৯ লাখ টাকা শুল্ক-কর পরিশোধ করে গাড়িটি খালাস নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফলে গাড়িটি খালাস নিতে জরিমানা, শুল্ক-করসহ প্রায় ৮৫ কোটি টাকা গুনতে হবে।

গত ১২ অক্টোবর কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান স্বাক্ষরিত নথিতে এ আদেশ জারি করা হয়। আদেশের ৩০ দিনের মধ্যে শুল্ক-কর ও দুই ধরনের জরিমানা পরিশোধের কথা বলা হয়।

আদেশে বলা হয়, কাস্টমস আইন ১৯৬৯-এর ৯, ১০, ১৬, ১৮, ৮০ ও ১১১ ধারা লঙ্ঘন ও সেকশন ২(এস) অনুযায়ী ‘চোরাচালান’ এবং সেকশন ৩২ (১)-এ বর্ণিত অপরাধ প্রমাণিত হওয়ায় জেড অ্যান্ড জেড ইনটিমেটসকে ৫৬ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। পণ্যচালানটি যথাযথ এইচএস কোডে শ্রেণি-বিন্যাস ও যথাযথমূল্য শুল্কায়নপূর্বক পণ্যচালানের ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক-কর, আরোপিত অর্থদণ্ড আদায়পূর্বক আমদানিকারকের অনুকূলে খালাসের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া আদেশে, শুল্ক-কর, আরোপিত অর্থদণ্ড ও বিমোচন জরিমানা ৩০ কার্যদিবসের মধ্যে পরিশোধের আদেশ দেওয়া হয়েছে। তবে আমদানিকারক চাইলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রাইব্যুনালে এ আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন।

যুক্তরাজ্যের বিশ্বখ্যাত রোলস-রয়েস ব্র্যান্ডের গাড়িটি ২০২১ সালে তৈরি। কালিনান এসইউভি মডেলের গাড়িটির সিলিন্ডার ক্যাপাসিটি ছয় হাজার ৭৫০। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করলেও আদেশ অনুযায়ী অবৈধভাবে খালাস করে নেওয়া ও ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য রাখায় আমদানিকারককে এই শুল্ক-কর ও জরিমানা গুনতে হচ্ছে।

গত ২৭ এপ্রিল গাড়িটি আমদানি করেছিল জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেড। আমদানির পর চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ (ইপিজেড) এলাকায় নেওয়া হয়। এরপর শুল্কায়নের জন্য কাগজপত্র দাখিল করা হয় কাস্টমস হাউসে। তবে শুল্কায়নের আগেই গত ১৭ মে গাড়িটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহিরের ঢাকার বারিধারার বাসায় সরিয়ে নেওয়া হয়। এ খবর জানতে পেরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর অভিযান চালায়। ৪ জুলাই গাড়িটি জব্দ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক শামসুল আরেফিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা রোলস-রয়েল ব্র্যান্ডের গাড়ির স্টিকারে ছিল ছয় হাজার ৭৫০ সিসি। কাস্টমস আইন অনুযায়ী ২০০০ সিসি পর্যন্ত আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে। এই গাড়িটি ২০০০ সিসির বেশি হওয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে না। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আমদানি করা গাড়িটি অবৈধভাবে অপসারণ করায় জব্দ করা হয়েছিল। পরে তদন্ত করে চোরাচালান অপরাধ প্রমাণিত হওয়ায় জরিমানা করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।’

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী