টেকনাফে জাহাজ থেকে পড়ে মিয়ানমারের নাগরিকের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৬:২৭আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৬:২৭

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ঝোড়ো হাওয়ায় জাহাজ থেকে পড়ে শৌমিং (৭১) নামে এক মিয়ানমারের নাগরিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৪ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। শৌমিং মিয়ানমারের সিটওয়ে (আকিয়াব) এলাকার বাসিন্দা। তিনি ‘যাবুঅং’ নামের জাহাজটির বাবুর্চি ছিলেন।

বন্দর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে জাহাজটি মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। গতকাল জাহাজটি মিয়ানমারে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় ফিরতে পারেনি। জাহাজের বাবুর্চি শৌমিং রাতে রান্নার কাজ শেষ করেন। পরে খাবার বিতরণের সময় হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় জাহাজের দোতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী জানান, খাবার বিতরণের সময় জাহাজের দোতলা থেকে পড়ে মিয়ানমারের ওই নাগরিকের মৃত্যু হয়েছে। আজকে মরদেহ মিয়ানমারে নিয়ে যাওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের