কসবায় গাছচাপায় প্রাণ গেলো যুবকের, স্ত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৭:৪৮আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৭:৪৮

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃৃষ্ট ঝোড়ো হাওয়ায় গাছের চাপায় জয়নাল আবেদীন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার স্ত্রী নীপা আক্তার (২০)

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জয়নাল আবেদীন ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। নিপা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

নীপা আক্তার বলেন, ‘রাত তখন সাড়ে ১১টা। দমকা হাওয়ায় একটি গাছ আচমকা বসতঘরের ওপর উপড়ে পড়ে। কোনও কিছু বুঝে ওঠার আগেই ঘুমন্ত অবস্থায় গাছ চাপায় আমার স্বামী মারা যায়। আমিও আহত হয়েছি। আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আমাদের উদ্ধার করেন।’

খবর পেয়ে আজ দুপুরে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম জয়নালের বাড়ি ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। 

ইউএনও মাসুদ উল আলম জানান, ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জেলা প্রশাসকের ত্রাণভান্ডার থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের