সাগরের তলদেশ থেকে ব্যাগ উদ্ধার, শুধু নিখোঁজ মানুষগুলো

মীরসরাই প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ২২:৪৩আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২২:৪৩

চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গোপসাগরের উপকূলে ডুবে যাওয়া ড্রেজার সৈকত-২ এর ভেতর থেকে বের করা নিখোঁজ শ্রমিকদের ব্যবহৃত কাপড়ের ব্যাগ। এই নিয়ে আহাজারি করেছেন স্বজনরা। ব্যাগের মধ্যে রয়েছে শার্ট, প্যান্ট, টুপি, কাঁথা ও মোবাইল চার্জার। তবে ব্যাগের মালিকেরা নেই। সাগরে ড্রেজারডুবির পর থেকে এখনও নিখোঁজ চার শ্রমিক। ঘটনার তিন দিনেও তাদের সন্ধান মেলেনি।

ব্যাগগুলো দেখিয়ে নিখোঁজ আলম সরদারের ভাই ছিদ্দিকুর রহমান বুধবার (২৬ অক্টোবর) বলেন, ‘এগুলো আমার ভাইদের ব্যাগ। এখানে তাদের ব্যবহৃত জিনিসগুলো পড়ে আছে। চার জনের লাশ উদ্ধার হলেও এখনও আমার ভাইসহ চার জন নিখোঁজ। কতক্ষণে ভাইয়ের লাশ পাবো বুঝতে পারছি না।’

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, ‘নিখোঁজ আট শ্রমিকের মধ্যে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি চার জনকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

নিখোঁজদের স্বজনরা

প্রসঙ্গত ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে মীরসরাই উপকূলে সোমবার রাতে ডুবে যায় ড্রেজার সৈকত-২। এতে নিখোঁজ হন আট শ্রমিক। এর মধ্যে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও চার জনের সন্ধান মেলেনি। ড্রেজারটি উল্টে এক চতুর্থাংশ মাটির ভেতরে ঢুকে যাওয়াতে জোয়ারের পানিতে বালু ডুকে দুটি কম্পার্টমেন্ট ভরাট হয়ে গেছে। ফলে এটি বলগেট ও সি ট্রাক দিয়ে টেনে সাগরের কিনারে আনা যাচ্ছে না। 

এতে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল ড্রেজারের ভেতরের কম্পার্টমেন্টে প্রবেশ করতে পারছে না। বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত খোঁজ চার জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। ড্রেজারটি উদ্ধার ও নিখোঁজ শ্রমিকদের সন্ধানের জন্য ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল, উপজেলা প্রশাসন, মীরসরাই থানা পুলিশ কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
নিরাপদ বঙ্গোপসাগর গড়তে বিমসটেকের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
বঙ্গোপসাগরে ফের মৌসুমি লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সর্বশেষ খবর
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার