বটির কোপে ছটফট করতে করতে মুহূর্তেই প্রাণ গেলো মনিরের

কুমিল্লা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ১৭:৩০আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৭:৩০

কুমিল্লার লাকসামের খিলা বাজারে স’মি‌লের সহযোগী মাইনু‌দ্দি‌নের বটির কোপে মনির হোসেন নামের এক মিস্ত্রির নিহত হয়েছেন। ঘটনার পর মাইনু‌দ্দি‌নকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খিলা বাজারের লাকসাম অংশে প্রকাশ্যে এই খুনের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন বাজারের একটি স’মিলের মিস্ত্রি। কাজ করার সময় ওই স’মিলের সহযোগী মাইনুদ্দিনের সঙ্গে মনিরের বাগবিতণ্ডা হয়। এতে মাইনুদ্দিন ক্ষিপ্ত হয়ে যায়। দুপুরে মনির হোসেন ভাত খাওয়া শেষে বের হওয়ার সময় হোটেলের রান্নার কাজে ব্যবহৃত বটি দিয়ে মনিরের গলায় কোপ দেয় মাইনুদ্দিন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। রক্তক্ষরণে মুহূর্তে ছটফট করতে করতে মারা যান।

লাকসাম থানার ওসি মেসবাহ উদ্দিন ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পর থেকে মাইনুদ্দিন আমাদের হেফাজতে আছে। নিহত মনিরের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম