২ কেজি আফিমসহ ইউপি সদস্য গ্রেফতার

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৫ নভেম্বর ২০২২, ০৯:২৫আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৯:২৫

বান্দরবানের থান‌চি‌ উপজেলায় দুই কেজি আফিমসহ জন ত্রিপুরা (৩৫) না‌মে এক ইউপি সদস্যকে গ্রেফতার ক‌রা হয়েছে।

শুক্রবার (৪ ন‌ভেম্বর) রা‌তে থান‌চি সদ‌রের ইন্দ ইমরো মিয়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। জন ত্রিপুরা থান‌চির রেমাক্রীর ১ নম্বর ওয়ার্ডের পর পর দুই বার নির্বা‌চিত (স্বতন্ত্র প্রার্থী) ওয়ার্ড মেম্বার। তিনি রেমাক্রীর কালুপাড়ার মৃত সাদিরাম ত্রিপুরা ছেলে।

জানা গেছে, থান‌চি সদরের ১ নম্বর ওয়ার্ডের ইন্দ ইমরো মিয়ার ভাড়াটিয়া বাসায় মাদক বিক্রয়ের জন্য মজুত রাখা হ‌য়ে‌ছে খবর পাওয়া যায়। এরপর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোহাম্মদ ব‌দিউজ্জামানের নেতৃ‌ত্বে এসআই ম‌হিউদ্দিন আহ‌মেদ ও একদল স‌ঙ্গীয় ফোর্সসহ জন ত্রিপুরার ভাড়া বাসায় অভিযান চালান। এ সময় জন‌ ত্রিপুরার স্বীকা‌রো‌ক্তি‌তে ঘরের পেছ‌নের এক‌টি কক্ষ থে‌কে বাজারের ব্যাগের ম‌ধ্যে নীল রঙের পলিথিনে মোড়া‌নো অবস্থায় দুই কেজি আফিম উদ্ধার করেন।

এসআই ম‌হিউদ্দিন আহ‌মেদ জানান, জন ত্রিপুরা প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বাইরে থে‌কে আফিম সংগ্রহ করে খুচরা মাদক বিক্রেতাদের কা‌ছে বিক্রয় করতেন। তার কাছে থাকা আফিমের মূল্য প্রায় দুই কো‌টি টাকা। তার বিরু‌দ্ধে থান‌চি থানায় মামলা হ‌য়ে‌ছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের