নৌকা-স্পিডবোটের সংঘর্ষ: নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২২, ১২:২৭আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১২:২৭

রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলি বিলে বালুভর্তি নৌকা ও স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার মধ্যরাতে ও ভোরে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলেন—উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিটন চাকমা (৩২) ও এলোমিনা চাকমা (২৫)। গত শুক্রবার (৪ নভেম্বর) বিকালে নৌকা ও স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ হন তারা।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন জানান, মধ্যরাতে রিটন চাকমা ও ভোরে এলোমিনা চাকমার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল লাশ উদ্ধার করে লংগদু থানায় আনে। পরিবারের লোকজন আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, বালুভর্তি নৌকা ও স্পিডবোট চালক পুলিশের হেফাজতে আছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকাল ৩টায় বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা স্পিডবোট ও রাঙামাটি থেকে ছেড়ে আসা বালুভর্তি নৌকার সংঘর্ষ ঘটে। এতে স্পিডবোটটি ভেঙে ডুবে যায়। চালকসহ স্পিডবোটে থাকা ৯ জনের মধ্যে সাত জন আহত হন এবং বাকি দুই জন নিখোঁজ ছিলেন। 

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি