‘চোর বলায়’ ধর্ষণের পর শিশুকে হত্যা, কিশোর গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ১৯:৪৮আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৯:৪৮

চাঁদপুরের শাহরাস্তিতে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী রবিবার বিকাল সাড়ে ৪টার সময় খেলতে যায়। সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে রাতে বাড়ির পাশে কবরস্থানের পূর্ব পাশে ডোবার মধ্য থেকে তাকে উদ্ধার করা হয়।

দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই পুলিশ জড়িত সন্দেহে ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ পানিতে ডুবিয়ে দিয়েছে বলে পুলিশকে জানিয়েছে।

নিহত শিশুর মা বলেন, খেলতে গিয়ে ফিরে না আসায় আশপাশে খুঁজতে থাকি। একপর্যায়ে ওই ছেলের দেখানো স্থানে গিয়ে কবরস্থানের পূর্ব পাশের ডোবায় তাকে খুঁজে পাই। যারা আমার বুক খালি করেছে আমি তাদের বিচার চাই।

শাহরাস্তি মডেল থানার ওসি আবদুল মান্নান জানান, ভোরে ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সে তার মামার বাড়িতে থাকতো। সে এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত। জিজ্ঞাসাবাদে সে জানায়, ওই শিশু তাকে প্রায়ই চোর বলে খেপাতো। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন সন্ধ্যায় সে ওই শিশুকে বাড়ির পাশের কবরস্থানের পূর্ব পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। শিশুটি চিৎকার দিলে শ্বাসরোধে হত্যা করে ডোবার পানিতে চুবিয়ে দেয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী