বৃদ্ধ মা-বাবাকে মারধর, ছেলে-পুত্রবধূ গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ২২:১৩আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২২:১৩

চাঁদপুরের কচুয়ায় বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এই ঘটনায় ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী মায়ানুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আহত মা-বাবাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৯০ বছর বয়সী বৃদ্ধ হাজী সাহেব আলীর স্ত্রী মঞ্জুমা বেগমের সঙ্গে পুত্রবধূর বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ছেলে জাকির হোসেন তার বাবা ও মাকে মঞ্জুমা বেগমকে বেধড়ক মারধর করে। এতে টর্চ লাইটের আঘাতে বৃদ্ধ বাবার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল বলেন, বিষয়টি খুবই অমানবিক। বৃদ্ধ সাহেব আলীকে মারধরে তার মাথা ফেটে যায়। পরে খবর পেয়ে সোমবার রাতে ছেলে ও তার স্ত্রীকে আমরা থানায় নিয়ে আসি। এ ঘটনায় সাহেব আলী বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী