ট্রলার থেকে ২০ লাখ ইয়াবা উদ্ধার, ১১ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ নভেম্বর ২০২২, ০৩:৫১আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৩:৫১

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার থেকে ২০ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় পতেঙ্গা থানায় করা মামলায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৩ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলম ভুঁইয়ার আদালত এ রায় দেন। 

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ এসব তথ্য নিশ্চিত করেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন মো. মকতুল হোসেন, মো. নূর, হেলাল উদ্দিন, আবদুল খালেক ওরফে বুদইন্যা, মো. জানে আলম, মো. লোকমান, মো. এনায়েতুল্লাহ, নুরুল মোস্তফা, মো. মোজাহের মিয়া, আবদুল নূর ও আবদুল জলিল।

তাদের মধ্যে মো. মোজাহার মিয়া, আবদুল নূর ও আবদুল জলিলকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বাকি ৮ আসামিকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়।

দণ্ডিত আবদুল নূর ও আবদুল জলিল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদের রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৬ এপ্রিল বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার ২০ লাখ পিস ইয়াবাসহ ৮ জনকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৭ এর উপসহকারী পরিচালক অমল চন্দ বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। ওই মামলা তদন্ত শেষে ২০১৮ সালে ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রবিবার এ রায় প্রদান করেন।

/এনএআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী