১২ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ নভেম্বর ২০২২, ১৭:০৫আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৭:৪৭

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি দিদারুল ইসলামকে সভাপতি ও  বোয়ালখালীর পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

১২ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিদারুল ইসলামকে সভাপতি ও জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছে। এই কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে শূন্যপদ পূরণ করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

গত ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১০ সালে।

আজ ঘোষিত কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ ফারুক, পার্থ সারথি চৌধুরী, মো. মুর্তজা কামাল চৌধুরী, মো. তৌহিদুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. শহিদুল ইসলাম (সাতকানিয়া), মো. আকতার হোছাইন, নাসির উদ্দিন, শাহাদাত কবির বাহাদুর ও মো. মাইনুদ্দিন চৌধুরী।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী