আর্জেন্টিনার খেলা দেখার সময় একজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২, ২২:৩৩আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২৩:৪৪

আর্জেন্টিনার সঙ্গে সৌদি আরবের খেলা দেখার সময় কুমিল্লায় কাউসার জাবেদ কাকন (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খেলার মাঝামাঝিতে বুকে ব্যথা নিয়ে চেয়ার থেকে পাশে পড়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলেন জেঠাতো ভাই নেসার আহমেদ। তার কোলেই জাবেদ কাকনের মৃত্যু হয়। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।

খেলা দেখার সময় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত (ওসি) মারুফ রহমান ও জাবেদ কাকনের জেঠাতো ভাই নেসার আহমেদ। জাবেদ কাকন বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জুনাব আলী চেয়ারম্যান বাড়ির আবদুল মালেকের ছেলে।

নেসার আহমেদ বলেন, ‘ভাই আমার কোলে মারা গেছেন। ভাই খেলায় তেমন আগ্রহী ছিলেন না। তারপরও গ্রামের বাড়িতে যখন খেলা দেখছিলাম, ভাইও গিয়ে বসেন। খেলার মাঝেই ভাই হঠাৎ চেয়ার থেকে পড়ে যাওয়ার সময় আমি ধরে ফেলি। তখন মুখ থেকে লালা বের হচ্ছিল। আগে থেকেই অ্যাজমা ও হার্টের রোগী ছিলেন। ইনহেলার এনে আমি মুখে দিয়েছি। ইনহেলার দেওয়ার পর মুখ শুষ্ক হয়ে যায়। স্থানীয় চিকিৎসক আনলে তারা মারা গেছে বলে জানান। এরপর ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক অ্যাম্বুলেন্সে দেখেই মারা গেছে বলে জানান।’

তিনি আরও বলেন, ‘যখন অসুস্থ হন তখনও খেলা চলছিল। আর্জেন্টিনা খেলায় হেরেছে বলে তিনি মারা গেছেন- এটা বলার সুযোগ নেই। আর তিনি এত উত্তেজিত মানুষ ছিলেন না। আর্জেন্টিনার সমর্থকও ছিলেন না। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।’

বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন, ‘খবর নিয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। খেলা চলাকালে তিনি মারা গেছেন। এটা স্বাভাবিক মৃত্যু বলা যায়। আর্জেন্টিনা হেরেছে বা জিতেছে এটার কোনও প্রভাব নেই তার মৃত্যুর ক্ষেত্রে।’ 

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী