গুদামে ৫০০ বস্তা চিনি, বিক্রি হচ্ছে বেশি দামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ নভেম্বর ২০২২, ২২:৫০আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২২:৫০

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই গুদামে পাওয়া যায় ৫০০ বস্তা চিনি।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পুল এলাকায় সততা ট্রেডার্সের একটি গুদামে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজউল্লাহ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আগের দামে কেনা প্রায় ৫০০ বস্তা চিনির মজুত করে রাখে দোকান মালিক। যার পাইকারি ক্রয়মূল্য ছিল প্রতি কেজি ৯০ টাকা। কিন্তু এখন এসব চিনি কেজি প্রতি বিক্রি করা হচ্ছে ১০৬ থেকে ১০৭ টাকায়। যা সরকারের নতুন নির্ধারণ করা দামের চেয়ে ৫ থেকে ৮ টাকা বেশি।

তিনি আরও জানান, ১৮ নভেম্বর চিনির দাম খুচরায় ১০২ টাকা করে নির্ধারণ করা হয়। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দোকান মালিককে সতর্ক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে